বাংলাদেশ, ইউএই’র মাঝে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি বিষয়ে আলোচনা শুরু


ঢাকাঃ ১৫ই মে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে বাংলাদেশ ও ইউএই-এর মাঝে দ্বিপাক্ষিক বিমান চলাচল বিষয়ে দুইদিন ব্যাপী আলোচনার শুরু হয়।
আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বিমান চলাচল চুক্তির আওতায় যোগাযোগ বৃদ্ধি ও চুক্তিটি আরও যুগোপযোগী করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় ইউএই-এর পক্ষে নেতৃত্ব দেন ইউএই সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক জনাব সাইফ মোহম্মেদ আল সুওয়াইদি এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।
এছাড়া ইউএই এর পক্ষে ইউএই সিভিল এভিয়েশন অথরিটি এবং দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ সিভিল এভিয়েশন অথরিটির উর্ধবতন কর্মকর্তাগণ ও ইউএই এর বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান বেবিচকের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় ও বেবিচকের উর্ধবতন কর্মকর্তাগণ ও বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
- T










