পর্যটন শিল্পের উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করে বাপক


ঢাকাঃ বাংলাদেশ পর্যটন করপোরেশন এর আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের মিলনায়নত শৈলপ্রপাতে ২৬ জানুয়ারি সকাল ১০ টায় পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় পরবর্তী করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ মাহাবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন উক্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ও সভাপতিত্ব করেন করপোরেশন এর চেয়ারম্যান আলি কদর (গ্রেড-১)।
মূলত করণীয় নির্ধারণে মন্ত্রণালয় করপোরেশন এর মধ্যে এটি ছিল অত্যন্ত কার্যকর ও ইন্টারক্টেভি একটি কর্মশালা। এতে মন্ত্রী মহোদয় ও সচিব মহোদয় বাংলাদেশ পর্যটন করপোরেশন এর দেশব্যাপী বিভিন্ন হোটেল-মোটেল-রিসোর্টের ব্যবস্থাপকগণের সাথে সরাসরি মত বিনিময় করেন। এতে ব্যবস্থাপকগণ তাদের নিজেদের ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম, আয়-ব্যয়, লাভ-ক্ষতি ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
সচিব মহোদয় সরাসরি প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন। তিনি লাভজনক ইউনিট ব্যবস্থাপকগণকে প্রশংসা করেন এবং প্রত্যাশিত মুনাফা করতে পারেনি এরকম কতিপয় ইউনিট ব্যবস্থাপকদের নিকট ব্যাখ্যা চান।
তিনি কিভাবে সংস্থাকে আরো লাভজনক করা যায় সেবিষয়ে ব্যবস্থাপকদের পরামর্শ চাইলে প্রত্যেকে নিজেদের ব্যবসায়িক ও বিপণন পরিকল্পনা উপস্থাপন করেন। এতে করে সংস্থার জবাবদিহিতা আরো শক্তিশালি হবে বলে সকলে আশা করা যায়।
প্রতিমন্ত্রী জানান বাংলাদেশ পর্যটন করপোরেশন জাতির জনক বঙ্গবন্ধুর হাতে তৈরী সংগঠন এবং মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা আছে। তিনি সংস্থায় দেশি-বিদেশি পর্যটকদের সেবার মান বৃদ্ধি, বিভিন্ন ইনোভেশন বাস্তবায়নসহ অন্যান্য কর্মকৌশল নির্ধারনের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বিকাশ এবং জিডিপিতে এই শিল্প হতে অবদান বৃদ্ধির লক্ষ্যে সংস্থার ইউনিটসমূহ হতে আয় বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্যিক ও প্রচার কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে সংস্থার চেয়ারম্যন জনাব আলি কদর বলেন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে এজাতীয় কর্মশালার আয়োজনের মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ পর্যটন করপোরেশন জাতীয় উন্নয়নে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।
- T










