বেবিচকের ৪টি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনি


ঢাকাঃ এভিয়েশন খাতের সার্বিক বিকাশ, যাত্রী সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিশ্চিতকল্পে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ১০ই মে ৪টি উন্নয়নমূলক কার্যক্রম – “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান NGAP শিক্ষাবৃত্তি, OLS এর ভিত্তিতে Height Clearance Management System App, আধুনিক AvSec ID System এবং Digital Airport Service হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনের আয়োজন করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এই কার্যক্রমগুলোর উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে, মন্ত্রণালয়, বেবিচক, বিভিন্ন এয়ারলাইন্স ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এভিয়েশন সেক্টরে পরবর্তী প্রজন্মের নারীদেরকে উড্ডয়ন, এভিয়েশন রক্ষণাবেক্ষণ প্রকৌশল, বিমান উড্ডয়ন সুরক্ষা/নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে International Civil Aviation Organisation কর্তৃক প্রবর্তিত Next Generation Aviation Professionals (NGAP) initiative এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান NGAP” শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
২০২৩ সালে পাইলট ক্যাটাগরিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির সাফরিন আফরোজ মামিয়া, শেখ আনিকা তাবাসসুম, ফারজানা ইয়াসমিন ও ফারিয়া ফারহা কাশফিয়া; বাংলাদেশ ফ্লাইং একাডেমির সামিহা মালিহা এবং আরিরাং এভিয়েশন লিমিটেডের রাশিদা আফরিন মাহিমা এই ছয় জনের প্রত্যেককে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বেবিচক এর নতুন পাশ পলিসি আওতায় প্রস্তুতকৃত নিরাপত্তা পাশ সিস্টেম এর নাম দেওয়া হয়েছে “OAvSecID System”। এই সিস্টেম এ রয়েছে অনলাইনে পাশের আবেদন জমা, অবস্থান যাচাইসহ পাশ সংক্রান্ত বিভিন্ন হালনাগাদ তথ্য প্রাপ্তির সুবিধা। এ সিস্টেমে সফট্ওয়্যার এর মাধ্যমে পাশ অনুমোদন ও ব্যবস্থাপনা করা হবে। পাশ এর জন্য ব্যবহার হবে উন্নত প্রযুক্তির Contactless Smart Card, যার মধ্যে পাশধারীর বিস্তারিত তথ্য ও ছবিসহ বায়োমেট্রিক ডাটা সংযোজন করা হয়েছে। গাড়ীর পাশের ক্ষেত্রেও Automatic Number Plate Recognition System সহ RFID Tag সংযোজন করা হয়েছে। উক্ত সিস্টেমের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিমানবন্দরের প্রবেশসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন ঘটবে । এই AvSecID System বাস্তবায়নের মাধ্যমে প্রাধিকার ভিত্তিক এবং পরিচালনগত কারনে যে সমস্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে প্রবেশের প্রয়োজনীয়তা রয়েছে শুধু তারাই বিমানবন্দর প্রবেশাধিকার প্রাপ্ত হবেন।
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বেবিচক সেবা গ্রহিতাদের জন্য দেশের সকল বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে অবকাঠামো নির্মাণে উচ্চতার ছাড়পত্র প্রদানের জন্য একটি ডিজিটাল অ্যাপলিকেশন প্রস্তুত কাজ সম্পন্ন করেছে এবং ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সিএএবি একটি মোবাইল অ্যাপস গত ৩০ জুন ২০২২ তারিখ থেকে চালু করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঐবরমযঃ ঈষবধৎধহপব গধহধমব Height Clearance Management System নামক অ্যাপসটি সিএএবি-কে তৈরি করে দিয়েছে। অ্যাপসটি জন সাধারণের কল্যাণ সাধন এবং স্বল্পতম সময়ে তারা উচ্চতার ছাড়পত্র পেয়ে যাবেন। উচ্চতার ছাড়পত্র প্রাপ্তির পূর্বেও যে কেউ প্রাপ্য উচ্চতা সম্পর্কে প্রাথমিক ধারণা ও নিতে পারবেন অ্যাপটি থেকে। সেবা গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন হবে।
বেবিচক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী সম্মানিত যাত্রীবৃন্দের সুবিধার্থে “ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস” নামক একটি মোবাইল এপ্লিকেশন তৈরি করেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাত্রীগণ ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য, প্রয়োজনীয় কাস্টমস ও ইমিগ্রেশন তথ্যাদি, টার্মিনাল ভবনের সুবিধাদি ও তা গ্রহণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পেয়ে থাকবেন যা টার্মিনাল ভবনে যাত্রীবৃন্দের অবস্থান ও সংশ্লিষ্ট কার্যাদি সম্পাদনে সহজতা আনবে।
- T










