বাড়লো জেট ফুয়েলের দাম
A
মনিটর রিপোর্ট
Published: February 09, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বেড়েছে।
চলতি ফেব্রুয়ারি মাসের জন্য অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ০.৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে ০.৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি)নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এর আগে জানুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক রুটের জন্য লিটারপ্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছিল।
-B
Spread the word










