মধ্যপ্রাচ্য–ইউরোপ রুটে বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ
A
মনিটর রিপোর্ট
Published: March 05, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে যে তারা বৃহস্পতিবার (৫মার্চ) মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
ওমানের মাসকাট থেকে ফ্লাইটগুলো লন্ডন হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম এবং আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবে।
আরেকটি ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে ছাড়বে।
“কাতারি আকাশসীমা বন্ধ থাকায়” দোহা থেকে এয়ারলাইনের প্রধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ফ্লাইটগুলোর জন্য কাতার এয়ারওয়েজের আনুষ্ঠানিক নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যান”।
-B
Spread the word










