১৬-২১ জুন - ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ক্যাম্পে থাকতে হবে হজযাত্রীদের
A
মনিটর রিপোর্ট
Published: June 15, 2023 | 12:00 AM1 min read

শুক্রবার (১৬ জুন) থেকে বুধবার (২১ জুন) শেষ সময়ে হজযাত্রীদের চাপ বেশি থাকবে। এজন্য এই ছয়দিন হজযাত্রীদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে ক্যাম্পে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
বুধবার (১৪ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মনিরুজ্জামান সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামীকাল ১৬ জুন থেকে ২১ জুনের মধ্যে যেসব হজ টিমের সদস্য সৌদি আরব গমন করবেন তাদেরকে ফ্লাইটের নির্দিষ্ট সময়ের ৬ ঘণ্টা আগে হজক্যাম্প, আশকোনা, ঢাকায় ইমিগ্রেশনের জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
এছাড়া সদস্যদেরকে সৌদি আরবে পৌঁছে দাফতরিক কাজের সুবিধার্থে ৪ কপি করে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে হজযাত্রীদের সৌদি আরব সহজ করতে ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হচ্ছে।
-B
Spread the word










