দেখা মিলল ১৭ শতকের রণতরির

১৬২৫ সালে সুইডেনের রাজা ছিলেন রাজা গুস্তাভাস অ্যাডলফাস। ওই সময় তার নির্দেশে চারটি যুদ্ধজাহাজ তৈরি হয়। এত দিন পর ১৭ শতকের সেই পুরনো যুদ্ধজাহাজের একটি খুঁজে পেয়েছেন প্রত্নত্ত্ববিদরা। জাহাজটির নাম অ্যাপিলিট। গত ২৬ অক্টোবর দেশটির মিউজিয়াম অব রেকস নিশ্চিত
করেছে এ খবর।
জাহাজটি তৈরি হয়েছিল সে সময়ে রণতরি নির্মাতা হাইন জ্যাকবসনের হাতে। পরপর দুটি জাহাজ তৈরি করেছিলেন তিনি। প্রথমে তৈরি করেন ‘ভাসা’ নামে একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনী যাত্রাতেই ডুবে যায় সেটি। সেটির দুর্বলতা অনুসন্ধান করে পরে গড়ে তোলা হয় অ্যাপিলিট।
নির্মাণপরবর্তী ৩০ বছর ইউরোপের বিভিন্ন যুদ্ধে ভূমিকা রেখেছে জাহাজটি। পুরনো হয়ে যাওয়ায় এক পর্যায়ে ইচ্ছা করেই ডুবিয়ে দেওয়া হয় সেটি। ভাসা নামের জাহাজটির অবশিষ্টাংশ বহু আগে প্রত্নত্ত্ববিদদের হাতে এলেও এত দিন অধরা ছিল অ্যাপিলিট। জাহাজটির হদিসই মিলছিল না।
২০২১ সালের ডিসেম্বরে পুরনো এক জাহাজের হদিস পান মিউজিয়াম অব রেকসের সমুদ্রবিষয়ক প্রত্নত্ত্ববিদরা। পরে বিস্তর গবেষণা চালিয়ে বুঝতে পারেন, এই সেই কাক্সিক্ষত অ্যাপিলিট।
জাদুঘরটির এক প্রত্নত্ত্ববিদ এই আবিষ্কারকে ‘আশ্চর্যজনক’ অভিহিত করেছেন। আঠারো শতকে ওই স্থানের সমুদ্রতল ছিল পাথরে ঢাকা। উনিশ শতকের শুরুর ভাগে ড্রেজিং করে পাথরগুলো তুলে আনা হয়।
-B










