উড়োজাহাজের ভাড়া টিকিট প্রতি ১ লাখ ৪০ হাজার টাকা
হজ ফ্লাইট শুরু ৩১ মে

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, এবারের হজ ফ্লাইট ৩১ মে থেকে চালু হবে আর হজে যেতে হাজিদের ১ লাখ ৪০ হাজার টাকা ভাড়া দিতে হবে।
' উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবার টিকিটের দাম কিছুটা বেশি। তারপরও হজযাত্রীদের জন্য কিছুটা সাশ্রযী মূল্য নির্ধারন করা হয়েছে বলে তিনি জানান ।'
গতকাল সচিবালয়ে হজসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুর আলী।
প্রতিমন্ত্রী বলেন, হজ পালন আমাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ। হজ প্রতিপালনে ব্যতিক্রম ঘটলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এ বছর হজযাত্রীরা যেন নিরাপদে যেতে পারেন, ফ্লাইট শিডিউলসহ কোনো ধরনের ঝক্কি-ঝামেলা যাতে না হয় সেজন্য ধর্ম মন্ত্রণালয়, হাব, আটাবসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করা হয়েছে।
৩১ মে থেকে ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ বিমানকে ৭৫টি ফ্লাইট অপারেট করতে হবে। ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার হজযাত্রী যাবে। বাকিগুলো সৌদি এয়ারলাইনস নেবে।
B










