মালয়েশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ নিহত ২

কুয়ালালামপুর: মালয়েশিয়ার ক্লাং প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হেলিকপ্টার'র ককপিটে তাদের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার ((১৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপার, ক্লাং-এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কুয়ালালামপুর সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান বলেন, তাদের লাশ বিকে ১৬০ গ্যাব্রিয়েলের ককপিটে পাওয়া গেছে, যেটি মাটিতে দুই মিটারের বেশি চাপা পড়ে ছিল। লাশগুলো ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে (এইচটিএআর) পাঠানো হয়েছে ।
এর আগে মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশন অথরিটি নিশ্চিত করেছে যে, এয়ার অ্যাডভেঞ্চার ফ্লাইং ক্লাব দ্বারা পরিচালিত একটি ইক১৬০ গ্যাব্রিয়েল বিনোদনমূলক ফ্লাইট বেলা ১টা ২৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। তারপর ১টা ৩৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলট সর্বশেষ যোগাযোগ করেছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো কল আসেনি।
-B










