ফেব্রুয়ারিতে ৩ দিনের বাজুস ফেয়ার
A
মনিটর রিপোর্ট
Published: December 13, 2023 | 12:00 AM1 min read

ঢাকা : দেশে আগামী বছরের ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী বাজুস ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় তৃতীয়বারের মতো বাজুস ফেয়ার আয়োজন করা হচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নং-৪, নবরাত্রিতে এটি অনুষ্ঠিত হবে।
এ জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০০ টাকা প্রবেশমূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগবে না।
-B
Spread the word










