সেন্টমার্টিনে ৩ দিন জাহাজ চলাচল বন্ধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এছাড়া সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেলে এবং গেস্ট হাউজও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচলও বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল এবং গেস্ট হাউজও বন্ধও থাকবে। এছাড়াও সেন্টমার্টিনে আপাতত পর্যটকদের আসা-যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ভোটের দিন কক্সবাজারের সকল হোটেল-মোটেল জোন বন্ধ রাখার কথা জানান এ কর্মকর্তা।
-B










