ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি
A
মনিটর রিপোর্ট
Published: September 03, 2024 | 12:00 AM1 min read

ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশী ক্ষমা পেয়েছেন। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ তথ্য প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জানানো হয়েছে যে, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ জন বাংলাদেশীকে আজ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির ফেডারেল কোর্ট। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।
-B
Spread the word










