আগামী বছর ভ্রমণ ব্যয় বাড়াবেন ৬০ শতাংশ ধনী পর্যটক
A
মনিটর রিপোর্ট
Published: December 19, 2022 | 12:00 AM1 min read

চলতি বছর বুঝে-শুনে ব্যয় করলেও আগামী বছর ভ্রমণ ব্যয় বাড়তে পারে ধনীদের।
আমেরিকান এক্সপ্রেসের এক যৌথ গবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালে ভ্রমণে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে প্রায় ৬০ শতাংশ ধনী ভ্রমণকারীর। মাত্র ১০ শতাংশ বলছে, আগামী বছর তারা ভ্রমণ ব্যয়ের রাশ টেনে ধরবেন।
বিলাসবহুল বাজার বিশ্লেষক কোম্পানি অলতিয়াঁ ও আমেরিকান এক্সপ্রেসের যৌথ জরিপে বলা হয়, বেশির ভাগ বিত্তশালী পর্যটক ভোগ্যপণ্যের চেয়ে পর্যটন অভিজ্ঞতায় ব্যয়ে আগ্রহী। এশিয়ার ১৪ দেশের প্রায় ১ হাজার ২০০ বিত্তশালী পর্যটকের ওপর পরিচালিত জরিপে বলা হয়, কোনো গন্তব্য বাছাইয়ে ১ নম্বর বিবেচ্য বিষয় স্বাস্থ্য ও নিরাপত্তা।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশের পছন্দের গন্তব্য ইউরোপ। ৪১ শতাংশের কাছে আগামী বছর পছন্দের গন্তব্য আমেরিকা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যেতে চায় ২৫ শতাংশ পর্যটক।
-B
Spread the word










