এইচ বি'র সাথে চুক্তিবদ্ধ হলো ৮টি প্রতিষ্ঠান

ঢাকা: রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ২০ অক্টোবর এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের আয়োজনে প্রায় ১০০ শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় "এইচ বি এভিয়েশন বিজনেস ফিয়েস্তা ২.০"।
এইচ বি এভিয়েশন এর শিক্ষার্থীরা যাতে খুব সহজেই ট্রেনিং গ্রহণ করে একজন সফল উদ্যক্তা হিসেবে তৈরী হয়, সেই লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কল্যানে উক্ত অনুষ্ঠানে এইচ বি এভিয়েশন এর পক্ষ থেকে ৮টি ট্রাভেল এজেন্সি ও ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের সাথে "এম ও ইউ" সাইন করা হয়।
আরও পড়ুন: থিম পার্ক সম্প্রসারণে ৬ হাজার কোটি ডলারের পরিকল্পনা ডিজনির
অনুষ্ঠানে মূল কি নোট উপস্থাপন করেন এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ফাউন্ডার এন্ড চেয়ারম্যান যাকি এস বারী।
তিনি বলেন, "২০১৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০০+ শিক্ষার্থীকে ট্রেনিং শেষে দেশ বিদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইনস এ চাকরির ব্যাপারে ফ্রিতে সহায়তা প্রদান করেছে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার। পাশাপাশি এইচ বি এভিয়েশন সব সময়ই শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমানে অনেক শিক্ষার্থী ট্রেনিং শেষে চাকরি ছাড়াও নিজেরাই ট্রাভেল এজেন্সির ব্যবসা করে একজন সফল উদ্যক্তা হতে চায়। এক্ষেত্রে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবার লক্ষ্যেই এইচ বি এভিয়েশন গত দুই বছর ধরে এই ট্রেডের টপ এজেন্সিদের সাথে এ সকল তরুণদের বিনামূল্যে একটি সেতু বন্ধন করে দেবার চেষ্টা করে যাচ্ছে। যাতে শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় এক ছাদের নিচেই বিভিন্ন ধরনের সেবা নিয়ে ব্যবসা করে সফল হতে পারে। এইচ বির শিক্ষার্থী হলে তাকে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হবেনা, তিনি চাইলেই ফ্রিতে রেজিষ্ট্রেশন করে সব টপ এজেন্সিদের সেবা এইচবির নেটওয়ার্ক এর মাধ্যমেই দিতে পারবেন।
আরও পড়ুন: শাহজালালে অর্থপাচার রোধে বিশেষ ইউনিট গঠন
এই উদ্যোগের মাধ্যমে এইচ বি এভিয়েশন থেকে ট্রেনিং গ্রহণ করা যে কোন শিক্ষার্থী ফ্রি রেজিষ্ট্রেশন এর মাধ্যমে এই ৮ টি সহ এইচ বির এনলিস্টেড আরো বিভিন্ন এজেন্সির সেবা ও পণ্য যেমন এয়ারটিকেটিং, (জিডিএস ও ওটিএ) , হজ্জ্ব উমরাহ, ট্যুর প্যাকেজ, মেডিকেল ট্যুরিজম, ইনবাউন্ড আউটবাউন্ড ট্যুর, ভিসা ইত্যাদি বিটুবি রেইটে গ্রহণ করে তার নিজস্ব এজেন্সি বা একজন ফ্রিলেন্সার হিসেবে বিটুসি সেইল করতে পারবেন।
এই অনুষ্ঠানে বাইটিকেটস এর পক্ষে জনাব ইয়াসিনুল জুম্মা, টেলন কর্পোরেশন এর পক্ষে জনাব রায়হান খান, বিডি ফেয়ার বাংলাদেশ লিমিটেড এর পক্ষে জনাব আল আমিন বিটুল, ওন দ্যা ওয়ার্ল্ড এর পক্ষে জনাব খন্দকার ফারাবী আহমেদ, হেলথ ট্রিপ বাংলাদেশ লিমিটেড এর পক্ষে জনাব মোর্শেদ আলী চৌধুরী, জে এস ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষে জনাব মাইনুল সোহাগ, পিপিসি বিডি এর পক্ষে জনাব দিদার ফেরদৌস, বিং ট্রাভেলস এর পক্ষে মোর্সালিনুর হক এইচ বি এভিয়েশন এর সাথে চুক্তি বদ্ধ হন।
তারা সকলেই তাদের বক্তব্যে এইচ বির এ ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানান এবং তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা করবার আশ্বাস প্রদান করেন, এছাড়াও তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শেষেই প্রায় ১০০ শিক্ষার্থী উদ্যক্তা হবার জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করেন এবং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান গুলোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
-B










