এয়ার এরাবিয়ার বিমানের সঙ্গে শিয়ালের ধাক্কা
A
মনিটর রিপোর্ট
Published: January 13, 2023 | 12:00 AM1 min read

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে আরব আমিরাতের লো কষ্ট এয়ারলাইন্স এয়ার এরাবিয়ার একটি বিমানের সঙ্গে শিয়ালের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের সঙ্গে শিয়ালের ধাক্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ৩০ মিনিট বন্ধ ছিল। পরে বিমান চলাচল স্বাভাবিক হয়।
-B
Spread the word










