বাংলালিংক ও লং বিচ হোটেলের যৌথ উদ্যোগ
A
মনিটর রিপোর্ট
Published: June 10, 2023 | 12:00 AM1 min read

বাংলালিংক সম্প্রতি লং বিচ হোটেলের সঙ্গে একটি যৌথ উদ্যোগ নিয়েছে । এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা হোটেলটির রুম ভাড়ার ওপর আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন।
বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান ও লং বিচ হোটেলের ম্যানেজার সেলস মো. এমরান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা ও লং বিচ হোটেল গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম।
-B
Spread the word










