মাঝ আকাশে উড়োজাহাজে ভিক্ষা চাইলেন পাক নাগরিক

ফুটপাত থেকে রেলস্টেশন; শহরের ব্যস্ত জায়গায় ভিক্ষুক বা সাহায্য প্রার্থনা করতে দেখা যায়। তাই বলে মাঝ আকাশে উড়োজাহাজে ভিক্ষাবৃত্তি? সম্প্রতি পাকিস্তানের নাগরিকের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উড়োজাহাজে ভিক্ষা করছেন এক ব্যক্তি। এক খবরে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।
ভিডিওতে পাক নাগরিককে সাদা কুর্তা-পায়জামা পরা অবস্থায় দেখা গেছে। গায়ে নীল রঙের একটি জহর কোট। ফ্লাইটের মধ্যে যাত্রীদের আসনের মাঝে যেখান দিয়ে সেবিকারা চলাচল করেন, সেখানেই ঘুরে ঘুরে টাকা চান তিনি। হাতে টিকিটের মতো একটা কাগজও ধরা ছিল তার।
যদিও উড়োজাহাজে ভিক্ষা চাওয়ার কথা মানতে চাননি ওই পাক নাগরিক। তার দাবি, নিজের দেশে শিক্ষা বিস্তারের জন্য একটি মাদ্রাসা খুলতে চান তিনি। আর তার জন্যেই অনুদান সংগ্রহ করছেন তিনি। তবে কোন সংস্থার উড়োজাহাজে তিনি ভিক্ষা চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়।
এই ভিডিও প্রকাশ্য আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, কয়েক বছর ধরে অর্থনৈতিক চরম সংকট পার করছে পাকিস্তান। সম্প্রতি সৌদি ও আমিরাতের সহযোগিতা পেয়েছে দেশটি। এছাড়া টানা দেনদরবারের পর অবশেষে ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
-B










