চলচ্চিত্র থেকে বাস্তবে চালু জুটোপিয়া শহর
A
মনিটর রিপোর্ট
Published: December 23, 2023 | 12:00 AM1 min read

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে তৈরি অ্যানিমেশন চলচ্চিত্র জুটোপিয়া। প্রাণীদের একটি শহরকে কেন্দ্র করে এর কাহিনী।
বক্স অফিসে সাড়া ফেলা সে চলচ্চিত্র অনুসারে চীনের সাংহাই ডিজনি রিসোর্টে উদ্বোধন করা হয়েছে একটি বিনোদন পার্ক। যার লক্ষ্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা।
প্রথম দিন পার্কের অ্যাপার্টমেন্টে জুডি হপস, নিক ওয়াইল্ড ও অন্যান্য চরিত্রের সঙ্গে দেখা করতে ভক্তরা ভিড় করেছিলেন। পরামর্শক প্রতিষ্ঠান এইকমের তথ্যানুসারে, সাংহাই ডিজনিল্যান্ডে দর্শক ৩৮ শতাংশ বেড়ে ৫৩ লাখে পৌঁছেছে। এছাড়া বিশ্বব্যাপী থিমপার্কগুলোয় প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে।
-B
Spread the word










