প্লেনে বোমাতঙ্ক। ভুয়া ইমেল ঘিরে হুলস্থূল-চরম আতঙ্ক বিমানবন্দরে

মুম্বই বিমানবন্দরে হুমকি আসে ইমেল থেকে। আর এই ইমেলকে ঘিরে হুলস্থূল শুরু হয় বিমানবন্দরে।
শনিবার (১ অক্টোবর) রাতে একটি ইমেল আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে যেখানে বলা হয় মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর ফ্লাইট 6E 6045-এ বোমা রাখা আছে।
রাতেই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল অর্থাৎ মুম্বই বিমানবন্দর থেকে আহমেদাবাদ যাওয়ার কথা ছিল ইন্ডিগোর এই ফ্লাইটটি। ভুয়ো এই ইমেল ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়। যদিও ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপর গভীর রাতে ফ্লাইটটি নির্দিষ্ট গন্তব্যে উড়ে যায়।
পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানবন্দরে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা।
পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই ধরণের ই-মেল পাঠিয়েছে। তবে এটাই প্রথম নয় এর আগেও মুম্বাই পুলিশ কন্ট্রোল রুম হোক বা মন্ত্রালয় বা বিমানবন্দর, এই ধরনের হুমকি বার্তা, মেইল, ফোন কল বা চিঠি আসার ঘটনা ঘটেছে।
এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা থাকার মিথ্যা গুজবকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। তার জেরে দিল্লি থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইট বেশ কিছুক্ষণ বিমান বন্দরেই দাঁড়িয়ে থাকে।
বিমান বন্দর সূত্রে জানা যায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই প্লেনে বোমা রাখা আছে এমনই একটি হুমকি বার্তা পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এই বিষয়ে সতর্ক করা হয়। পুরো প্লেনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। সন্দেহজনক কিছুই মেলেনি। তারপরই প্লেনটি নির্ধারিত গন্তব্যে রওনা দেয়।
এই ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। কেবিনে ব্যাগ রাখা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।
-B










