দুই ঘণ্টা পর স্বাভাবিক শাহ আমানত বিমানবন্দর
A
মনিটর রিপোর্ট
Published: June 21, 2023 | 12:00 AM1 min read

শর্ট সার্কিটের কারণে শাহ আমানত বিমানবন্দরে আলোক ব্যবস্থা (লাইটিং সিস্টেম) অচল হয়ে পড়ে। এতে দুই ঘন্টা রানওয়ের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকে।
মঙ্গলবার (২০ জুন) রাত ৮টা ২০ মিনিটে আলোক ব্যবস্থা সচল হয়। ধীরে ধীরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আকস্মিকভাবে আলোক ব্যবস্থা (লাইটিং সিস্টেম) অচল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রামের বেশ কয়েকটি ফ্লাইট আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলীম আহমেদ বলেন, রানওয়ের লাইটে শর্ট সার্কিটের কারণে প্রায় দুই ঘণ্টা সেবা বন্ধ ছিল। পরে সবকিছু স্বাভাবিক হয়েছে। পুরোদমে কার্যক্রম চলছে। তবে কয়েকটি ফ্লাইটের শিডিউল কিছুটা বিলম্ব হয়েছে।
-B
Spread the word










