আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাকাঃ ২৫এ এপ্রিল রাজধানীর উত্তরাস্থ আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, এমপি ও সচিবসহ সকল স্তরের অতিথীদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমূখর পরিবেশে পালিত হয়।
সকাল ১১:৩০ এ সকল অতিথী আসনগ্রহনের মাধ্যমে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকতা শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচনা করেন সিনিয়র কনসালট্যান্ট, হাসপাতালের উপদেষ্টা ও দেশ বরেন্য ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডাঃ এএমএম শরিফুল আলম।
অনুষ্ঠানের প্যানেল ডিস্কাসনে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল সৃষ্টির পটভূমী, ক্যান্সার হাসপাতালের প্রয়োজনীয়তা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের ভূমিকা ও সহযোগীতা, হাসপাতালের প্রেসিডেন্ট স্যারের একান্ত প্রচেষ্টা ও কর্মদক্ষতা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতি চারন, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ অন্যান্য দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রানালয়ের ডিজি ও সচিব, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক কাজী শরিফুল আলম সহ অন্যান্য কর্মকর্তাগন।
২৫এ এপ্রিল আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এম এ হাইকেও আজীবন সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়—ফটোঃ মনিটর
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের প্রাক্তন সকল ব্যবস্থাপনা পরিচালকগন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) (ডাঃ) মোঃ জাকির হাসান ও হাসপাতালের পরিচালক কাজী শামীমা শারমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশবরেণ্য ক্যান্সার ও জেনারেল চিকিৎসকবৃন্দ, আহ্ছানিয়া মিশনের কর্মকর্তাবৃন্দসহ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক, উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণসহ প্রমুখ।
হাসপাতালের প্রাক্তন চারজন ব্যবস্থাপনা পরিচালকগনকে আজীবন সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। তারা হলেন ঢাকা আহছানিয়া মিশন প্রেসিডেন্ট ও আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল চেয়ারম্যান কাজী রফিকুল আলম, আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সাবেক ব্যাবস্থাপনা পরিচালকগণ প্রফেসর ড. এম এ হাই, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সৈয়দ ফজলে রহিম ও প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও সকল অতিথীদের আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।
ডাঃ ফারহানা আফরিন ফেরদৌসী ও ডাঃ এ.কে.এম. শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেঃ জেনাঃ (ডাঃ) (অবঃ) মোঃ জাকির হাসান।
- T










