এয়ার এ্যাস্ট্রার সৈয়দপুর ফ্লাইট ১৪ মে থেকে
দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা আগামী ১৪ মে থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ২টি ফ্লাইট পরিচালনা করবে।
ঢাকা ও সৈয়দপুর থেকে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩৪৯০ টাকা।
চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার এ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার এবং গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ এবং রাত ৮টা এবং সৈয়দপুর থেকে যথাক্রমে দুপুর ৩টা ৪০ এবং রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা।
এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে এখন প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা শুরু করলেও খুব দ্রুত এই রুটে আরও ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে বিমান সংস্থাটির বহরে।
-B










