বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ গ্রহণ করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি গতকাল মঙ্গলবার তেজগাঁওয়ে পুরাতন বিমান বন্দর রানওয়ের পাশে লেক সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করছে। আইএসপিআর
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটসমূহেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।
-B










