কেবিন ক্রু ও পাইলট সংকটে এয়ার ইন্ডিয়া
A
মনিটর রিপোর্ট
Published: March 06, 2023 | 12:00 AM1 min read

পর্যাপ্ত কর্মীর অভাবে এয়ার ইন্ডিয়ার দুটি আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে দেরী হল।
রবিবার (৫ মার্চ) এয়ার ইন্ডিয়ার শিকাগো ও টরেন্টোগামী দুটি ফ্লাইট ছাড়তে অন্তত ১৪ ঘণ্টা দেরী হয়। বাতিল করাহয় সান ফ্রান্সিসকোগামী ফ্লাইটও। সব কিছুই ঠিক ছিল, শুধু পাইলট ও কেবিন ক্রু না থাকায় একটি ফ্লাইট বাতিল হয় এবং অন্য ২টি উড্ডয়নে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ায় দীর্ঘদিন ধরেই কেবিন ক্রু ও পাইলটের তীব্র সংকট দেখা যাচ্ছে। বেশী কাজ করতে হচ্ছে, পারিশ্রমিক বাড়ছে না বলে কয়েক মাস আগে এয়ার ইন্ডিয়ার কর্মীরা ধর্মঘটের হুমকিও দিয়েছিলেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছে, কর্মীদের রোস্টারে সমস্যা হওয়ায় এমনটা ঘটেছে।
-B
Spread the word










