উড়োজাহাজ ক্রয়ে রেকর্ড গড়তে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
A
মনিটর রিপোর্ট
Published: December 13, 2022 | 12:00 AM1 min read

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে রোববার (১১ ডিসেম্বর)জানানো হয়, বোয়িং ও এয়ারবাসসহ ৫০০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে কোম্পানিটি। এর মধ্যে ৪০০টি ন্যারো-বডি জেট ও ১০০টি ওয়াইড-বডি জেট। এগুলোর মধ্যে ডজনখানেক রয়েছে এ-৩৫০ এয়ারবাস ও বোয়িং-৭৮৭ ও বোয়িং-৭৭৭।
কোন কোন প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজগুলো কেনা হচ্ছে, তা এখনও প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া। তবে ৫০০টি উড়োজাহাজ কিনতে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। করোনাকালীন বড় রকমের ধাক্কা খেলেও করোনা-পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রায় এক দশক আগে আমেরিকান এয়ারলাইনস একবারে ৪৬০টি উড়োজাহাজ কিনেছিল। এবার আমেরিকান এয়ারলাইনসকে টপকে এয়ার ইন্ডিয়া একবারে সর্বোচ্চ উড়োজাহাজ কেনার তকমাটি নিজেদের করে নিতে যাচ্ছে।
-B
Spread the word










