নতুন লোগো আনল এয়ার ইন্ডিয়া

নতুন লোগো এবং লিভারির রঙ প্রকাশ করেছে টাটা গ্রুপের মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। নতুন লোগোটির নাম হবে ‘দ্য ভিস্তা’।
বৃহস্পতিবার (১০ আগস্ট)নতুন টেইল ডিজাইন এবং থিম সংও প্রকাশ করেছে সংস্থাটি।
নতুন লোগোতে এয়ার ইন্ডিয়া লাল এবং সাদা রং ধরে রেখেছে। তবে এর সঙ্গে যুক্ত করা হয়েছে বেগুনি রঙ।
সংস্থাটির চেয়ারম্যান চন্দ্রশেখরন বলেছেন, লোগোটি সীমাহীন সম্ভাবনা এবং আত্মবিশ্বাসকে নির্দেশ করে। নতুন লোগো আমাদের সাহসী উদ্দেশ্যের প্রতিনিধিত্ব করে।
তিনি বলেন, আমরা সব কিছু আপগ্রেড করার দিকে মনোনিবেশ করছি। যদিও আমরা প্রচুর সংখ্যক উড়োজাহাজের অর্ডার দিয়েছি। আমাদেরকে সংস্কার করতে হবে এবং আমাদের বর্তমান উড়োজাহাজ গুলোকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট বাড়ালো ভিস্তারা
এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেন, রঙ, নিদর্শন, আকার এবং কীভাবে তারা একত্রিত হয় ও তারা কি প্রতিনিধিত্ব করে তা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কাজ অনেক বেশি কিছু প্রমাণ করে। আমরা ভারতের ফ্ল্যাগশিপ এয়ারলাইনের ভূমিকা পুনর্বিবেচনা করার জন্য সম্পূর্ণ রূপান্তরের মাঝখানে রয়েছি।
-B










