পাইলট, কেবিন ক্রু মিলিয়ে ৫ হাজার কর্মী নিয়োগ দেবে এয়ার ইন্ডিয়া
A
মনিটর রিপোর্ট
Published: February 25, 2023 | 12:00 AM1 min read

একের পর এক চমক দিয়েই চলেছে এয়ার ইন্ডিয়া ৷ টাটাদের হাতে মালিকানা চলে যাওয়ার পর থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নানারকম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে সংস্থাটি ৷
এবার বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের কথাও ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷ এয়ারলাইন্সের পক্ষ থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী)জানানো হয়েছে, মোট ৯০০ জন পাইলট এবং ৪,২০০ জন কেবিন ক্রু নিয়োগ করা হবে চলতি বছরে।
এয়ারবাস এবং বোয়িং- দুই উড়োজাহাজ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকেই রেকর্ড সংখ্যায় উড়োজাহাজ কেনার অর্ডার কিছুদিন আগেই দিয়ে রেখেছে এয়ার ইন্ডিয়া ৷ বোয়িংয়ের থেকে ২২০টি উড়োজাহাজের পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে ২৫০টি, অর্থাৎ মোট ৪৭০টি উড়োজাহাজ কিনছে টাটাদের সংস্থা ৷ এবার বিপুল সংখ্যায় পাইলট এবং কেবিন ক্রু নিয়োগের কথাও ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷
-B
Spread the word










