আগস্টে আকাশপথে যাত্রী বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ
A
মনিটর রিপোর্ট
Published: October 07, 2024 | 12:00 AM1 min read

মন্ট্রিল, কানাডা: বিশ্বব্যাপী আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ছে। ২০২৩ সালের একই সময়ের তুলনায় গত আগস্টে উড়োজাহাজ যাত্রী বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে, এ সময় আন্তর্জাতিক ভ্রমণ চাহিদা বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে ৫ দশমিক ৬ শতাংশ।
এছাড়া, আগস্টে আকাশপথে কার্গো পরিবহন বেড়েছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি।
-B
Spread the word










