আয়ের নতুন রেকর্ড এয়ারবিএনবির

আয়ের নতুন রেকর্ড গড়েছে এয়ারবিএনবি। বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেই চলতি বছরের প্রথম প্রান্তিকে বুকিংয়ের সূচক ঊর্ধ্বমুখী ছিল প্রতিষ্ঠানটির। গ্রাহকদের মধ্যে বেড়েছে আকাশপথে ভ্রমণের চাহিদা। এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ব্রায়ান চেসকি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে এয়ারবিএনবির আয় ২০ শতাংশ বেড়ে ১৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মহামারীপরবর্তী দিনগুলোয় উড়োজাহাজ পরিষেবায় যাত্রীদের অংশগ্রহণ ছিল রেকর্ড পরিমাণ। তবে এয়ারবিএনবির জনপ্রিয়তা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিয়ে ব্রায়ান চেসকি দাবি করেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে মানুষ বেশি পরিমাণে এয়ারবিএনবিতে যাতায়াত করছেন। চলতি বছরে আমরা সর্বোচ্চ বুকিংয়ের রেকর্ড তৈরি করেছি।
বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এমন রেকর্ড সৃষ্টি করতে পারাটা আশাব্যঞ্জক। দ্বিতীয় প্রান্তিকে সফর করার জন্য অনেকে প্রথম প্রান্তিকেই আগাম বুকিং দিয়ে রেখেছে। ফলে আগামী দিনগুলোয় ইতিবাচক অবস্থানে থাকবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আকাশপথে কার্যক্রম পুনরুদ্ধার ঘটছে। চীনের মতো অনেক দেশ থেকেই মানুষ আগ্রহ দেখাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে। বছরওয়ারি ৪০ শতাংশ বেড়েছে বুকিং সংখ্যা। তার প্রভাব পড়েছে এয়ারবিএনবির পরিসংখ্যানে।
বছরওয়ারি এয়ারবিএনবির আয় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ডলার। মহামারীপূর্ব পরিস্থিতির চেয়ে বেড়েছে প্রতিষ্ঠানটির পরিসর। তবে এখানেই তৃপ্ত হয়ে থমকে যেতে নারাজ প্রধান নির্বাহী। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি আরো বেশি দেশকে কার্যক্রমের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। প্রত্যয় ব্যক্ত করেছেন নিজস্ব ব্র্যান্ডের প্রচার নিয়ে কাজ করার।
-B










