চলতি বছর ৮২০ উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য এয়ারবাসের
A
মনিটর রিপোর্ট
Published: April 03, 2025 | 12:00 AM1 min read

ঢাকাঃ মার্চে ৭০টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। তবে বছরের প্রথম প্রান্তিকে তাদের মোট সরবরাহ দাঁড়িয়েছে প্রায় ১৩৫টি, যা আগের বছরের ১৪২টির তুলনায় কম।
মূল যন্ত্রাংশ সরবরাহকারী সিএফএমের ইঞ্জিন সংকট এ ধীরগতির পেছনে বড় কারণ বলে জানানো হয়েছে।
বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি বছর ৮২০টি উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে।
ব্রিটিশ প্রতিষ্ঠান সিরিয়াম অ্যাসেন্ডের রব মরিস বলেন, ‘এ গতিতে টিকে থাকতে হলে এয়ারবাসকে সরবরাহের গতি অনেক বাড়াতে হবে।’
-B
Spread the word










