৭২০টি উড়োজাহাজ সরবরাহের লক্ষ্যমাত্রা এয়ারবাসের

ফ্রান্সের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের সবচেয়ে বেশি বিক্রীত জেটএ৩২০নিও মডেলের ফ্যামিলি জেট তৈরি কমিয়েছে। তবে চলতি বছর সরবরাহের নতুন লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ৭২০টি জেট ডেলিভারি করতে চায় এয়ারবাস।
এর আগে ২০২২ সালে ৬৬১টি জেট ডেলিভারি করতে পেরেছিল প্রতিষ্ঠানটি। এতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে ২০২১ সালের তুলনায় ওই বছর ডেলিভারি ৮ শতাংশ বেশি ছিল।
এয়ারবাস চলতি বছরে ৬৪০ কোটি ডলার পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্য নিয়েছে। যা গত বছরের প্রত্যাশিত মুনাফার চেয়ে বেশি।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এয়ারবাসের প্রধান নির্বাহী গুইলাম ফাউরি জানান, পরিচালনাগত প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে এয়ারবাস। তবে তারা উৎপাদন ও সরবরাহে সামঞ্জস্যতা আনার চেষ্টা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এয়ারবাস বর্তমানে মাসে ৪৫টি করে জেট তৈরি করছে।
-B










