বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শনে বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি) আজ (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ যাহিদ হোসেন এসময় তাঁকে স্বাগত জানান বলে মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
পরিদর্শন শেষে আনুষ্ঠানিক আলোচনায় বিমান বাহিনী প্রধান বিমান বাংলাদেশের বহরে থাকা বিমানসমূহ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব দেন।
বিমান বাংলাদেশের পক্ষে উক্ত প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে ভবিষ্যতে এ বিষয়ে সহযোগিতা কার্যক্রমকে আরও প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একমত হন।
-B










