৫ কর্মকর্তাকে সংবর্ধনা দিল এয়ারলাইন্স ক্লাব সিলেট

বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেছে ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’।
এ উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কনফারেন্স হলে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সংবর্ধিতরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা শাকিল আহমদ, জিয়াউল হাসান, বুরহান উদ্দিন ও মিজানুর রহমান শিশির এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা বিপ্রজিত বিশ্বাস বাপ্পী। এর মধ্যে শাকিল ও জিয়াউল ডেপুটি ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পেয়েছেন বুরহান ও মিজানও। এছাড়া বিপ্রজিত বিশ্বাস পদোন্নতি নিয়ে ওমানের রাজধানী মাস্কাট এয়ারপোর্টে বদলি হয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’র সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন। ক্লাব সেক্রেটারি মোর্শেদ ফখরুল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে ব্ক্তব্য রাখেন ক্লাবের সাবেক সেক্রেটারি মারজান আহমদ চৌধুরী ও অজয় রায়।
অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তারা তাদের অভিব্যক্তি করতে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, কোষাধ্যক্ষ তঊসিফ ইসমাইল চৌধুরী, সাহিম আহমদ খান, সিভিল এভিয়েশন এএসও নির্মল কুমার, হিফজুর রহমান চৌধুরী, জামিল আহমদ, হারুন রশীদ, সাহাবুদ্দিন আহমদ, বাবুল মিয়া, মুজিবুর রহমান, কাহার ঊদ্দিন, নিতাই দাশ, দিলু মিয়া, শাহান আহমদ, দিলদার হোসেন, সাজিদুর রহমান সাজু, সাজিদ মিয়া, আলমগীর আহমদ, সুমন আহমদ, খালেদ মিয়া ও সজীব মিয়া প্রমুখ।
-B










