অস্ট্রেলিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪
A
মনিটর রিপোর্ট
Published: October 07, 2023 | 12:00 AM1 min read

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৪ শিশু নিহত হয়েছে।
সাইরাস এসআর-২২ নামের ছোট উড়োজাহাজটি ক্যানবেরার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিকাল ৫টার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এ ঘটনা ঘটে।
সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, এই উড়োজাহাজ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া উড়োজাহাজে থাকা ৩ শিশুও নিহত হয়েছে।
আরও পড়ুন: রাঙামাটির পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন। উড়োজাহাজটিতে থাকা কেউ বেঁচে নেই।
-B
Spread the word










