যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত - নিহত ৫

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) আরকানসাসের রাজধানী শহর লিটল রকের একটি শিল্প এলাকার বাইরে এটি বিধ্বস্ত হয়।
সংবাদ মাধ্যম জানায়, আরকানসাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ‘সিটিইএইচ’ নামে স্থানীয় একটি পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচ কর্মী প্রাণ হারিয়েছেন। পাইলটও ওই সংস্থারই কর্মী ছিলেন। উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলাস্কি কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র লেফটেন্যান্ট কোডি বার্ক জানিয়েছেন, দুই ইঞ্জিনের ওই উড়োজাহাজটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে কয়েক মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এতে ৫ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে উড়োজাহাজটি বজ্রঝড়ের কবলে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।
উড়োজাহাজটি ওহিও যাচ্ছিল বলে জানিয়েছে এফএএ। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি।
-B










