স্বাভাবিক হলো উড়োজাহাজ চলাচল
A
মনিটর রিপোর্ট
Published: October 25, 2022 | 12:00 AM1 min read
ঘুর্নিঝড় সিতরাং এর সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকুলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর (শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর) এর উড্ডয়ন এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে উড্ডয়ন / অবতরণ কার্যক্রম যা গতকাল(২৪ অক্টোবর) বিকাল ৩:০০ টা হতে (২৫অক্টোবর) দুপুর ১২:০০ টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক কর্তৃপক্ষ তা প্রত্যাহার করা হয়েছে।
ফলে, এই তিন বিমানবন্দরে বেলা ১২টা থেকে আবার উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।
বেবিচকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান , ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে দেশের উক্ত তিন বিমানবন্দরে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
-B
Spread the word










