এয়ার ট্যাক্সি নির্মাণে ৬ কোটি ডলার বিনিয়োগ ডেল্টার
A
মনিটর রিপোর্ট
Published: October 13, 2022 | 12:00 AM1 min read

বিদ্যুৎচালিত হেলিকপ্টারের মতো এয়ার ট্যাক্সি নির্মাণে বিনিয়োগ করেছে ডেল্টা এয়ারলাইনস। মার্কিন উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রীদের কম সময়ে বিমানবন্দরে পৌঁছে দিতে এয়ার ট্যাক্সি নির্মাণে ৬ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।
সংস্থাটি এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি অ্যাভিয়েশনের ২ শতাংশ অংশীদারত্ব কিনেছে। পাশাপাশি আরো ১৪ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ডেল্টা।
জোবি জানিয়েছে, ২০২৪ সালের মধ্যে নতুন প্রকল্পের উড়োজাহাজ আকাশে ওড়াতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
-B
Spread the word










