বোমা আতঙ্কে মুম্বইয়ে আকাশা উড়োজাহাজের জরুরি অবতরণ

পুনে: বোমা আতঙ্কে পুনে থেকে দিল্লিগামী ভারতের একটি উড়োজাহাজকে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
এ সময় চারদিকে আতঙ্ক দেখা দেয়। ভয়াবহতায় অস্থির হয়ে পড়েন যাত্রীরা। পরে দেখা যায়, বোমা থাকার অভিযোগ ভুয়া। শেষে উড়োজাহাজটি তার গন্তব্যে উড়ে গেছে।
আরও পড়ুন: মহামারীর ক্ষত কাটিয়ে উঠেছে জাপানের পর্যটন
আকাশা এয়ারের ফ্লাইটটি এ সময় ১৮৫ জন যাত্রী বহন করছিল। মাঝপথে একজন যাত্রী দাবি করেন, তার ব্যাগের ভিতর বোমা রাখা আছে।
এয়ারলাইন্সটি এক বিবৃতিতে বলেছে, পুনে থেকে উড্ডয়নের প্রায় ৪০ মিনিট পরেই উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করে মুম্বই বিমানবন্দরে নেয়া হয়। শনিবার (২১ অক্টোবর) দিনের শুরুর দিকে সেখানে জরুরি অবতরণ করে। পরে দেখা যায় বোমা থাকার দাবি ভুয়া।
এরপরই স্থানীয় সময় সকাল ৬টায় উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিআইএসএফের একজন কর্মকর্তা মুম্বই পুলিশ কন্ট্রোলকে বিষয়টি অবহিত করেন।
আরও পড়ুন: স্বচালিত ট্যাক্সি চালু করছে হোন্ডা ও জিএম
এরপর ওই যাত্রীর লাগেজ তল্লাশি করা হয় বোমা শনাক্তকরণ এবং নিষ্ক্রিয়করণ টিমের উপস্থিতিতে। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল। কিন্তু তল্লাশিতে পুলিশ সন্দেহজনক কিছুই পায়নি। যে যাত্রী তার ব্যাগে বোমা আছে বলে দাবি করেছিলেন, উড়োজাহাজ জরুরি অবতরণের পর তিনি বুকে ব্যথার অভিযোগ করেন। ফলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার সঙ্গী এক আত্মীয় পুলিশের কাছে বলেছেন, তিনি বুকে ব্যথার জন্য ওষুধ সেবন করেছেন।
-B










