ফ্লাইট কমাবে আমেরিকান এয়ারলাইনস

গ্রীষ্মে নিউইয়র্ক অঞ্চলের ফ্লাইট সংখ্যা কমিয়ে আনতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে কিছু শর্ত শিথিল করার পর এমন সিদ্ধান্ত সামনে এল। ফলে লা গার্দিয়া বিমানবন্দর, ডালাস, মায়ামি, কানসাস সিটি ও সেন্ট লুইসের পাশাপাশি নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর রুটে কমবে ফ্লাইট।
গত মাসে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ডেল্টা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসকে অনুরোধ জানায়, যেন তারা ১০ শতাংশ স্লট ও ফ্লাইটের সময় ফেরত দেয়। এ সময় নিউইয়র্ক লাগার্দিয়া, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতির কথা জানানো হয়।
ফ্লাইট কমে গেলে উড়োজাহাজে ভ্রমণকারীদের গ্রীষ্মকালীন ভ্রমণ কিছুটা প্রতিকূল হতে পারে বলে শঙ্কা রয়েছে। মহামারীর পরে ক্রমবর্ধমান ফ্লাইটের চাহিদা মেটাতে উড়োজাহাজগুলোকে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে। এদিকে জেটব্লু এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, এফএএর ঘোষণার পর তারা ফ্লাইটের সময়সূচি কমানোর বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রতিবন্ধকতা অতিক্রমে সহযোগিতার হাত বাড়াতে কাজ করছে। তবে বিকল্প উপায়েও চোখ রেখেছে প্রতিষ্ঠানটি।
জেটব্লুর ভাষায়, ‘ফ্লাইট কমিয়ে আনাটা গ্রাহকদের জন্য হতাশাজনক। কারণ তাদের গ্রীষ্মের ছুটি উদযাপনের জন্য নানা পরিকল্পনা থাকে। তাছাড়া নিউইয়র্ক নগরীও মহামারী থেকে পুনরায় স্বাভাবিক হওয়ার পথে কাজ করছে, বাড়ছে ব্যস্ততা। এফএএর মতে, গ্রীষ্মকালীন ভ্রমণের সময় কর্মকাণ্ড হ্রাস করার সক্ষমতা দেবে। এতে ট্রাফিক কন্ট্রোলার ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কোনো এয়ারলাইনস যদি বরাদ্দকৃত সময়ের ৮০ শতাংশই অব্যবহৃত অবস্থায় রাখে, তাহলে ওই এয়ারলাইনস স্লট হারাবে। তবে এফএএর প্রত্যাশা, কমে আসা ফ্লাইটের প্রভাব যেন যাত্রীদের ওপর না পড়ে। এ সমস্যা সমাধানের জন্য এয়ারলাইনসগুলো বড় বড় বিমান ব্যবহার করতে পারে বলেও জানানো হয়।
আমেরিকার এয়ারলাইনসগুলোর বাণিজ্যিক সংগঠন থেকে জানানো হয়েছে, পারফরম্যান্সের সমস্যা কাটিয়ে ওঠার জন্য এর মধ্যেই বসন্ত মৌসুমে ১০ শতাংশ কমিয়ে আনা হয়েছে নির্ধারিত ফ্লাইট। যদিও এখনো লক্ষ্যমাত্রার নিচে রয়ে গেছে। গত গ্রীষ্মে ৪১ হাজার ৪৯৮টি ফ্লাইট নিউইয়র্ক বিমানবন্দর থেকে বিলম্বে ছেড়েছে কেবল অতিরিক্ত চাপের কারণে। নতুন নির্দেশনায় চলমান বিলম্ব সমস্যার সমাধান হবে বলেই মনে করে এফএএ।
-B










