ঈদে উপলক্ষ্যে বিমানের অতিরিক্ত ৫৮টি ফ্লাইট
A
মনিটর রিপোর্ট
Published: July 05, 2022 | 12:00 AM1 min read

পবিত্র ঈদুল আজহা-কে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
মঙ্গলবার (৫ জুলাই) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে এই অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, ফ্লাইটের মধ্যে সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।
-B
Spread the word










