আন্তর্জাতিক শেফস’ দিবস ২০২২ উদযাপিত

যথাযথ আড়ম্বরে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট (এনএইচটিটিআই) বাংলাদেশ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলো রন্ধনশিল্পীদের ’আন্তর্জাতিক শেফস’ দিবস ২০২২।
আন্তর্জাতিক শেফ এ্যাসোসিয়েশন ঘোষিত এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয়ে থাকে। সমগ্র পৃথিবীতে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত ও সরবরাহের অঙ্গীকার নিয়ে পালিত এ দিবসে শেফদের মিলনমেলার আয়োজন হয়ে থাকে, যেখানে তাঁরা প্রস্তুত করেন নানান স্বাদের মুখরোচক খাবারের উৎসব।
বৃহস্পতিবার (২০ অক্টোবর)সকাল ১০ টায় এনএইচটিটিআই এর সম্মুখস্থ রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে শেফ শৃংখল তৈরীর মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক জামিল আহমেদ, লেখক ও শিক্ষিকা শামীমা জাফরিন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদ কবির, এনএইচটিটিআই এর অধ্যক্ষ শাকের হুসেইন, হোটেল আমারি’র পরিচালক (এইচআর) সোয়াদ রশিদ চৌধুরী ও 'জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার বাকের, হোটেল সী পার্লের পরিচালক (সেলস ও মার্কেটিং) এম এ আউয়াল, হোটেল অবকাশ'র ম্যানেজার এ এফ এম সাজ্জাদ হোসেন এবং প্রফেশনাল শেফ কোর্সের সমন্বয়ক জাহিদা বেগম প্রমূখ।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে প্রফেশনাল শেফ কোর্স, ডিপ্লোমা ইন কালনারি আর্টস এ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট এবং এনসিসি ফুড এ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোর্সের তরুন–তরুনী শেফ পোশাক পরিহিত প্রশিক্ষণার্থীরা। এছাড়া আয়োজনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন হোটেলের তারকা শেফগণ এ শেফ শৃংখলে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক শেফস’ দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসবের মূল বক্তব্য ছিলো, “Growing a healthy future” যা একটি সুস্থ জাতি গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে সবাই মত প্রকাশ করেন।
পরবর্তীতে এনএইচটিটিআই এর প্রশিক্ষণার্থীরা ও নতুন মেন্যু গবেষণা দলের সদস্যগণ প্রতিষ্ঠানের শেফ কক্ষে এবং প্রশিক্ষণ রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের খাবারের প্রদশর্নীর আয়োজন করেন। যেখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শেফগণ এনএইচটিটিআই কর্তৃক আন্তর্জাতিক শেফ দিবস আয়োজনকে সাধুবাদ জানান ও রকমারি খাবার স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তত করাসহ পরিবেশনা ও স্বাদের ভূয়সী প্রশংসা করেন।
-B










