ঢাবিতে শিল্পী নামিরাহ'র একক কারুশিল্প প্রদর্শনী চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গতকাল থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিল্পী নামিরাহ ফারজানা'র প্রথম একক কারুশিল্প প্রদর্শনী।
সোমবার (২৪ অক্টোবর)সকালে বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে এই কারুশিল্প প্রদর্শনী শুরু হয়। এটি চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে৷
ঐতিহ্যবাহী লোকজ মোটিফের চর্চা, নতুন মোটিফ সৃষ্টি ও ভিন্ন আঙ্গিকে প্রায়োগিক উপস্থাপন প্রদর্শনী 'কারু কথন'। দারুজ, অ্যাপ্লিক, ট্যাপেস্ট্রি, বাটিক, নিরীক্ষামূলক ড্রইং, মেটাল রিলিফ, ডিজাইন ইত্যাদি বিভিন্ন শিল্প মাধ্যমের শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। এতে শিল্পীর নিরীক্ষাধর্মী ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারুশিল্প বিভাগের চেয়ারম্যান ফারহানা ফেরদৌসীর সভাপতিত্বে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এসএম মাকসুদ কামাল। এ ছাড়া, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম।
উদ্বোধনকালে অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল বলেন, 'এ ধরনের প্রদর্শনী বর্তমান শিক্ষার্থীদের মননে পরিবর্তন আনতে পারে। প্রদর্শনীর একটি কাজ একজন নবীন শিক্ষার্থীর জন্য নতুন পথ উন্মোচন করতে পারে।'
-Biplob










