স্মার্ট দেশ গড়তে আটাব ও বেবিচক একসাথে কাজ করবে

ঢাকা: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর নতুন কমিটির সাথে সিভিল অ্যাভিয়েশন অথরিটির এক মতবিনিময় সভা ১৬ মে বৃহস্পতিবার সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় এভিয়েশন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় আটাবের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি আবদুস সালাম আরেফ এবং সিভিল অ্যাভিয়েশন অথোরিটির পক্ষে নেতৃত্ব দেন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান।
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান আটাবের নতুন নেতৃত্বের ভুয়সী প্রশংসা করে এবং আটাবের যে কোন কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে আটাব সদস্যদের সমস্যা সমাধানে পাশে থাকবেন ও দেশে চলাচল কৃত এয়ারলাইন্সের যে কোন অনিয়ম থাকলে, তা সুষ্ঠ নীতিমালা প্রনয়ন করে, আটাব কে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সরকারের সাথে সহযোগিতা করে এবং সুসম্পর্ক বজায় রেখে দেশের এভিয়েশন ও পর্যটনখাতে উন্নয়নে আধুনিক এবং যুগোপযোগী ও স্মার্ট ব্যবস্থা গড়ে তোলার জন্য আটাব নেতৃবৃন্দ কাজ করে যাবে মর্মে আটাবের সভাপতি তাঁর বক্তব্যে বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, আটাবের মহাসচিব জনাব আফসিয়া জান্নাত সালেহ, সিভিল অ্যাভিয়েশন অথোরিটির মেম্বার অপারেশন ও মেম্বার ফাইনান্স এবং আটাবের কেন্দ্রীয় কমিটি জোনাল কমিটি সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ ।
-B










