মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা
A
মনিটর রিপোর্ট
Published: July 22, 2023 | 12:00 AM1 min read
মাঝ আকাশে উড়োজাহাজের এমার্জেন্সি এক্সিটের দরজা খোলার চেষ্টা করে আটক হয়েছেন এক যাত্রী।
গত ১৫ জুলাই রিস থেকে বেঙ্গালুরুগামী এয়ার ফ্রান্সের উড়োজাহাজে এ ঘটনা ঘটে। বেঙ্গালুরু বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম ভেঙ্কট মোহিত আচারি।
আরও পড়ুন: উড্ডয়ন-অবতরণের সময় উড়োজাহাজের জানালার পর্দা তোলা থাকে কেন
অভিযুক্ত যাত্রী বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসে চিকিৎসার জন্য যাচ্ছিলেন।
-B
Spread the word










