মেরামত শেষে আকাশে উড়ল সেই দুই বিমান

আকাশে উড়ল হ্যাঙ্গারে ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজ।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি। এছাড়াও বৃহস্পতিবার (১৪ এপ্রিল)সৌদির জেদ্দায় পরিচালিত হয়েছে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি।ওই সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর গত সোমবার হ্যাঙ্গারে গিয়ে এই ঘটনা তদন্তের নির্দেশ দেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বৃহস্পতিবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, হ্যাঙ্গারে ওই দুর্ঘটনার এখনও তদন্তাধীন।
-B










