রাশিয়ানদের জন্য ফ্রি ভিসা দিতে পারে বাহরাইন ওমান ও সউদী আরব

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইভানভ বলেছেন, মস্কো বর্তমানে বাহরাইন, ওমান, সউদী আরব এবং অন্যান্য কয়েকটি দেশে ভ্রমণকারী রাশিয়ান নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ব্যবস্থা প্রবর্তনের চুক্তিতে কাজ করছে।
‘বর্তমানে মেক্সিকো, মালয়েশিয়া এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু দ্বীপ রাষ্ট্রের সাথে (বাহামা, বার্বাডোস, হাইতি, ত্রিনিদাদ এবং টোবাগো, সেন্ট লুসিয়া) এর সাথে ভিসা-মুক্ত চুক্তি সংক্রান্ত খসড়া প্রকল্পের কাজ চলছে,’একটি সাক্ষাতকারে বলেছেন ইভানভ।
‘বর্তমানে বাহরাইন, কুয়েত, ওমান, সউদী আরব এবং জাম্বিয়ার সাথে অনুরূপ চুক্তির কাজ চলছে,’ যোগ করে তিনি বলেন, ‘তাছাড়া, আমরা বর্তমানে ভিসা-মুক্ত থাকার মেয়াদ ১৪ থেকে ৩০ দিন বাড়ানোর জন্য হংকংয়ের সাথে আলোচনা করছি।’
ইভানভ আরও বলেছেন যে, ৬০ টিরও বেশি দেশের নাগরিকরা তাদের জাতীয় পাসপোর্ট ব্যবহার করে ভিসা ছাড়াই রাশিয়ায় প্রবেশ করতে পারবেন।
-B










