কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব শুরু

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব শুরু
বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে কক্সবাজারে শুরু হয়েছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব-২০২২।
বিশ্ব সমুদ্র দিবসে বুধবার (৮ জুন ) সকালে বিশ্বের দীর্ঘতম সমদ্র সৈকতের লাবণী পয়েন্টে শুরু হওয়া উৎসব যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং বেসরকারি সংস্থা সেফ বাংলাদেশ।
উৎসবে দিনভর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল-সৈকত পরিছন্নতা অভিযান, নীল অর্থনীতি নিয়ে সেমিনার, সৈকত ভলিবল ও সার্ফিং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমুদ্র জয় করতে পেরেছি। এটা আমাদের জন্য বিশাল অর্জন ও গর্বের বিষয়। তাই এই সমুদ্রকে পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক মো. কাউসার আহাম্মদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-B










