টরেন্টোতে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বাংলা টাউন
A
মনিটর রিপোর্ট
Published: July 23, 2023 | 12:00 AM1 min read

কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থের মেইন স্ট্রিট থেকে ফার্মেসি অ্যাভিনিউ পর্যন্ত স্থানটিকে ‘বাংলা টাউন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে টরন্টো সিটি কর্পোরেশন।
কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার (২১ জুলাই) আনুষ্ঠানিক জায়গাটিকে বাংলা টাউন হিসেবে ঘোষণা দেন বিচ-ইস্ট ইয়র্ক এলাকার কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড।
ব্র্যাডফোর্ড ছাড়াও এই প্রচেষ্টার পেছনে আরও একজনের অবদান আছে, তিনি পাশের এলাকার কাউন্সিলর গ্যারি বেকফুট।
কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড বাংলাদেশিদের প্রশংসা করে বলেন, এটা একটা বড় অর্জন।
উল্লেখ্য, নব ঘোষিত বাংলা টাউনের পাশে ড্যানটোনিয়া পার্কেই রয়েছে টরন্টোর স্থায়ী শহীদ মিনার।
-B
Spread the word










