হজের টাকা জমা নিতে শনিবারও ব্যাংক খোলা
A
মনিটর রিপোর্ট
Published: March 25, 2023 | 12:00 AM1 min read

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (২৫ মার্চ )সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপ-শাখা সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ।
সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা রাখতে হবে। একই সঙ্গে আগামী ২৭ মার্চ প্রয়োজনে অফিস সময়ের পরেও প্রস্তুত করা ভাউচারের অর্থ নেওয়ার ব্যবস্থা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
-B
Spread the word










