“ভোজে বাঙ্গালী” উৎসব চলছে হোটেল সারিনা ঢাকায়

ঢাকার আতিথেয়িার প্রাণথকন্দ্র বনানী ও গুলশান এলাকায় কয়েক দশক ধরে ব্র্যান্ডের অনেক আবাসস্থল গড়ে উঠেছে।
ঢাকার ভোজনরসিকদের মাঝে 'অফুরন্ত ক্ষুধা মিটাবার ' অনুভূতি জাগাতে হোটেল সারিনা ঢাকায় শুরু হয়েছে সাত দিনব্যাপী (৫-৭ অক্টোবর )খাবার উৎসব “ভোজে বাঙ্গালী”।
প্রতিদিন সন্ধ্যা ৬:৩০থেকে শুরু হয়ে চলবে রাত্রি ১০:৩০ পর্যন্ত।
৪৪৯৯ টাকায় অতিথিরা এই খাবার উপভোগ করতে পারবেন। এছাড়া, উৎসব চলাকালে অতিথিরা ব্যাংকের কার্ড ব্যবহার করে বাই ওয়ান গেট ওয়ান সুবিধাও পাচ্ছেন।
এটি একটি অসাধারণ বাঙালী খাদ্য উৎসব যেখানে বাঙালি রান্নাঘরের বহু পুরনো রেসিপি থেকে তৈরী খাঁটি, সুস্বাদু বাঙ্গালী খাবার পরিবেশন করা হবে।
এছাড়াও, এপার ওপার বাংলার উভয় প্রান্তের চমৎকার রন্ধন সম্পর্কিত বৈচিত্র উদযাপন করতে মেনুতে উভয় পক্ষের খাবার রয়েছে।
১২০টি আইটেম দিয়ে দক্ষতার সাথে তৈরী করা হয়েছে ভোজনরসিকদের অফুরন্ত ক্ষুধা মিটাবার নানা আয়োজন।
উৎসবে ৬টি কাউন্টার, ২টি লাইভ সেকশন এবং ১টি বেভারেজ কাউন্টার আছে।
]পুরা সাজসজ্জাতে রয়েছে রিক্সা পেইন্টিং এবং ঐতিহ্যবাহী থিম যা দিবে বাঙ্গালী ঐতিজ্যের স্পন্দন।
-B










